মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

দেশ সঠিক পথে চলছে না -খালেকুজ্জামান

দেশে জনগণের ভোটাধিকারের ক্ষমতা নেই বলে মনে করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আমাদের অর্থনীতির কার্যালয় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গিকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে অঙ্গিকার থেকে দূরে সরে গেছে সরকার। এ সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গেছে। ক্ষমতা প্রয়োগ করে কিভাবে বিত্তবান হওয়া য়ায় এখন সে প্রক্রিয়া চলছে।

কোনোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে না পুঁজিবাজার : শুধু মার্চে মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা

কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার । প্রতিনিয়তই কমছে সূচক। মার্চে বাজারের মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা। যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়। সংশ্লিষ্টরা বলছেন বাজার চাঙ্গা করতে ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ বাড়াতে হবে এখনই ।
২০১৫ সালের দুই আগষ্ট থেকে ১২নভেম্বর একশ তিন দিনে ঢাকা স্টক এক্সেচেঞ্জে সূচক কমেছে ৪২৮ পয়েন্ট আর বাজার মূলধন কমেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। ২০১৬ তেও সেই দরপতনের ধারা। শুধু মাত্র মার্চ মাসেই বাজার মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকারও বেশি। সূচক কমে দাঁড়িয়েছে দশ মাসের মধ্যে সর্বনি¤œ স্থানে।


পুঁজিবাজারকে চাঙ্গা করতে তাই উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নীতিনির্ধারকরাও বিষয়টি নিয়ে ভাবছেন। বিনিয়োগ সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামতও চেয়েছেন অর্থমন্ত্রনালয়।

রাজধানীর নদীগুলোতে কমেছে অক্সিজেনের পরিমাণ

রাজধানী ঢাকাকে ঘিরে থাকা ৪টি নদীর সব কয়টির পানিতে আশঙ্কাজনক হারে কমেছে অক্সিজেনের পরিমাণ। ব্যবহার উপযোগী পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকার কথা থাকলেও বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীতে অক্সিজেনের পরিমাণ শুণ্যের কোঠায়।
দখল, দূষণ আর ভরাট, এই তিন কারনে কিছুতেই রক্ষা করা যাচ্ছে না বুড়িগঙ্গাকে। একই অবস্থা তুরাগ, শীতলক্ষা আর বালু নদীরও।
পরিবেশ বাঁচাও আন্দোলনের তথ্য মতে, প্রতিদিন এই চার নদীতে ফেলা হচ্ছে সাঁড়ে ১৩ লাখ ঘনমিটার পঁয়বর্জ্য, ২২ হাজার ঘনমিটার ট্যানারি বর্জ্য আর ১ লাখ ২০ হাজার ঘনমিটার কারখানার বর্জ্য। এসব বর্জ্য থেকে নদীর পানিতে মিশে যাচ্ছে ৬২ রকমের ক্ষতিকর রাসায়নিক। গবেষণায় এই ৪ নদীর কোনটাতেই প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়নি। নদীগুলোর ৫০ টি পয়েন্টের পানি পরীক্ষা করে প্রতি লিটারে মিলেছে ০.০৬ থেকে ০.৩৫ ভাগ দ্রবীভূত অক্সিজেন।

পবিত্র রমযান উপলক্ষে পুনর্গঠন করা হচ্ছে সরকারি বাজার মনিটরিং কমিটি

নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা, পণ্যের অস্বাভাবিক মজুদ ঠেকানোসহ সরবরাহ ঠিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে
র গঠিত ১৪টি মনিটরিং টিম এখন পুরোপুরি অকার্যকর। নানা অজুহাতে এই কমিটি বর্তমানে কাজ করছে না। তাই আসন্ন রমজানে বাজার মনিটরিং সিস্টেম জোরদার করতে সরকার গঠিত বাজার মনিটরিং কমিটিগুলোকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে জরুরি ভিত্তিতে কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

আইন ভেঙে সাজা পেয়েছে ৮০০ র‌্যাব -তথ্যমন্ত্রী

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকা-সহ আইনবহির্ভূত বিভিন্ন কাজের জন্য র‌্যাবের আটশরও বেশি সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ‘বিদেশীদের অপপ্রচারের বিরুদ্ধে’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ইনু বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, বিচারবহির্ভূত হত্যাকা-ের কোনো অধিকার আইনশৃঙ্খলা বাহিনীর নেই। এ ব্যাপারে তাদের কোনো আইনগত অধিকারও রাষ্ট্র দেয়নি বা সমর্থনও করে না।

‘মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার’

মুজিবনগর সরকার কোনো বিপ্লবী বা অস্থায়ী সরকার নয়। এটি বাংলাদেশের প্রথম সরকার। যে সরকারের হাত ধরে দীর্ঘ নয় মাসের সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার সময় বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা হলেও তাকে সরকার প্রধান হিসেবে ঘোষণা দেয়া বাংলাদেশ সরকারের রূপরেখায় ১৯৭১’র ১০ এপ্রিল পর্যন্ত স্পষ্ট ছিল না। ১৭ এপ্রিল সরকারের শপথ অনুষ্ঠানেই বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ ও গৃহীত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং অসম্প্রদায়িক চেতনায় উন্নত দেশ গড়ার। তিনি আমাদের একটি স্বাধীন দেশ, পতাকা ও সংবিধান দিয়েছিলেন। অথচ তার দেখানো স্বপ্ন বাস্তবায়নের আগেই তাকে হত্যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তির গতিকে থামিয়ে দেয়া হয়েছিল।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গত ৭ বছরে দেশ মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় ৬শ ডলার থেকে বেড়ে হয়েছে ১৪শ ডলার। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে বাংলাদেশ মধ্যমআয়ের দেশ ও ২০৪১ সালে হবে বিশ্বের ধনী তালিকার একটি দেশ।
এছাড়া সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়


বহির্বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার তৈরি পোশাক রপ্তানি করে। যা মোট তৈরি পোশাকের বাজারের মাত্র ৫ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাকের মোট বাজারের ৪০ শতাংশ দখল করে বিশ্বে প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে চীন। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় হলেও প্রথম স্থান অধিকারী চীনের তুলনায় আটভাগের এক ভাগ। তবে তৈরি পোশাক খাত ইতোমধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়েছে।