মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

কোনোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে না পুঁজিবাজার : শুধু মার্চে মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা

কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার । প্রতিনিয়তই কমছে সূচক। মার্চে বাজারের মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা। যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়। সংশ্লিষ্টরা বলছেন বাজার চাঙ্গা করতে ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ বাড়াতে হবে এখনই ।
২০১৫ সালের দুই আগষ্ট থেকে ১২নভেম্বর একশ তিন দিনে ঢাকা স্টক এক্সেচেঞ্জে সূচক কমেছে ৪২৮ পয়েন্ট আর বাজার মূলধন কমেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। ২০১৬ তেও সেই দরপতনের ধারা। শুধু মাত্র মার্চ মাসেই বাজার মূলধন কমেছে ৯ হাজার কোটি টাকারও বেশি। সূচক কমে দাঁড়িয়েছে দশ মাসের মধ্যে সর্বনি¤œ স্থানে।


পুঁজিবাজারকে চাঙ্গা করতে তাই উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। নীতিনির্ধারকরাও বিষয়টি নিয়ে ভাবছেন। বিনিয়োগ সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামতও চেয়েছেন অর্থমন্ত্রনালয়।
এছাড়া এক্সপোজার বাড়ানোর পাশাপাশি এর পতনের সংজ্ঞাও পরিবর্তনেও দাবি তাদের ।
সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের বিনিয়োগ বাড়লে বাজার ঘুরে দাঁড়াবে সেই সাথে বাড়বে বিনিয়োগকারীদের আস্থা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন