মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

দেশ সঠিক পথে চলছে না -খালেকুজ্জামান

দেশে জনগণের ভোটাধিকারের ক্ষমতা নেই বলে মনে করেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আমাদের অর্থনীতির কার্যালয় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গিকার নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে অঙ্গিকার থেকে দূরে সরে গেছে সরকার। এ সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গেছে। ক্ষমতা প্রয়োগ করে কিভাবে বিত্তবান হওয়া য়ায় এখন সে প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মুখে বলবেন গণতন্ত্রের কথা কিন্তু গণতন্ত্রের আইন মানবেন না এটা হতে পারে না।
তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার মালিক বলা হলেও আসলে জনগণ হয়ে উঠেছে ক্ষমতাহীন। জনগণের মতে দেশ পরিচালিত হয় না। জনগণের ভোট রাজনীতি সমাজের পরিচালিকা শক্তি। কিন্তু এখন রাজনীতি সেভাবে পরিচালিত হয় না।
জনগণের এখন ভোট দিতে হয় না। জনগণের ভোট এখন ফ্লাই করে বাক্সে চলে যায়।
তিনি বলেন, এমন কোন আইন থাকা উচিৎ নয় যা গণতান্ত্রিক প্রক্রিয়া ধংস করে। এখন সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদোহ মামলা হয়। তাই গণতান্ত্রিক বিধান সরকার সম্পূর্ণ লঙ্ঘন করেছেন ও গণতান্ত্রিক আইনের শাসন লঙ্ঘিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন