মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় প্রকৌশলী বরখাস্ত

basগাইবান্ধা সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন টয়লেটে রডের পরিবর্তে বাঁশ ও শিক্ষার্থীদের বসার বেঞ্চের পুরাতন ফ্রেমের রড ব্যবহারের ঘটনায় সরকারি প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ওয়ালী উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র সোমবার বিকেলে গাইবান্ধা জনস্বাস্থ্য অফিসে এসে পৌঁছায়।

বরখাস্তের নাম হল গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী এএসএম আরিফ বিল্লাহ ডাকুয়া।

গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ঠিকাদার আব্দুল খালেক গাইবান্ধার ৮টি বিদ্যালয়ের ওয়াস ব্লক নির্মাণ কাজের দায়িত্ব পালন করছিলেন। তার সবগুলো কাজের তদন্তের জন্য গঠিত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে শৌচাগার নির্মাণের চারটির মধ্যে দুটিতে বাঁশ ব্যবহারের সত্যতা মিলেছে।
এদিকে ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ এনে সোমবার দুপুরে দুনীতি দমন কমিশন (দুদক) (রংপুর সমন্বিত জেলা কার্যালয়) এর সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেককে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
গাইবান্ধার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে ঢালাইয়ের কাজে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনাটি গত ৮ এপ্রিল রাতে স্থানীয়রা ধরে ফেলেন। পরবর্তীতে এ ঘটনায় দুদক গত ১৩ এপ্রিল উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া এবং ঠিকাদার আব্দুল খালেককে আটক করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন